শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনো শোকজের চিঠি পাননি টিটিই শফিকুলকে বরখাস্ত করা সেই ডিসিও

জাতীয় ডেস্ক-   |   সোমবার, ০৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি-সংগৃহীত

রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে সোমবার রাত ৮টা পর্যন্ত ডিসিওর হাতে শোকজের চিঠি পৌঁছেনি। তবে শোকজে স্বাক্ষরকারী ডিআরএম বলছেন- চিঠি পৌঁছে গেছে।

রবিবার (৮ মে) বিকেলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (৯ মে) রাতে শাহিদুল ইসলাম বলেন, শোকজের চিঠি ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (৯ মে) রাতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শোকজের কথা শুনেছি।তবে চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন।

কর্মস্থলে ফিরেছেন টিটিই শফিকুল ইসলামকর্মস্থলে ফিরেছেন টিটিই শফিকুল ইসলাম
গত শুক্রবার (৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন সুন্দরবন এক্সপ্রেসের টিটিই শফিকুল ইসলাম। তবে টিটিই শফিকুলের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। এ নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। অফিসিয়াল প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তিনি কাজে যোগ দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office