শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

এসি যেভাবে ব্যবহার করলে বিল কম আসবে

লাইফস্টাইল ডেক্স   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসি যেভাবে ব্যবহার করলে বিল কম আসবে

সংগৃহীত ছবি

গরম বাড়তে শুরু করেছে। তীব্র গরমে দু’দণ্ড স্বস্তি পেতে অনেকেই এসি কেনার কথা ভাবেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলের ভয়ে আবার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। কারণ মাসের শেষে একগাদা খরচ হোক এটা কেউই চান না। তবে এক্ষেত্রে কিছু কৌশল আছে যেগুলো জানা থাকলে এসি ব্যবহার করলেও বাড়তি বিদ্যুৎ খরচের ভয় কমবে অনেকটাই। কী সেই কৌশল? চলুন জেনে নেওয়া যাক-

১. খুব বেশি কম তাপমাত্রা নয়

অনেকে মনে করেন এসির তাপমাত্রা কমিয়ে রাখলে বিল কম আসবে। বিষয়টি আসলে উল্টো। আপনি যদি এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে রাখেন তাহলে বিলও বেশি আসবে। তাই একটি সহনশীল তাপমাত্রা সেট করুন। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। সেটি স্বাস্থ্যের জন্যও মানানসই নয়। এসি ২৬ ডিগ্রিতে রাখলেই যথেষ্ট। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। যে কারণে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

২. টাইমার দিয়ে রাখুন

এসি চালানোর পর অনেকেই টাইমার দিতে ভুলে যান বা দেন না। এতেও কিন্তু বিল বেশি আসে। কারণ এর ফলে সারারাত এসি চলে এবং স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচ বেড়ে যায়। তাই ১ থেকে ২ ঘণ্টার টাইমার লাগালে এসি নিজে থেকেই পরে বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে অনেকটাই।

৩. নিয়মিত সার্ভিসিং করাতে হবে

অনেকে খরচের ভয়ে নিয়মিত এসি সার্ভিসিং করান না। এটি মোটেও ভালো অভ্যাস নয়। এতে বরং আপনার বিদ্যুৎ বিল আরও বেড়ে যেতে পারে। তাই এসি নিয়মিত সার্ভিসিং করিয়ে নেবেন। এতে এসি ভালো কাজ করবে এবং বিদ্যুৎ খরচও কম হবে। তাই এদিকে খেয়াল রাখুন।

৪. সিলিং ফ্যান ব্যবহার

অনেকেই এসি চালালে আর সিলিং ফ্যান চালান না। কিন্তু এই দুটি একই সঙ্গে চালালে বিল বরং কম আসবে। কারণ আপনার বাড়ি এতে দ্রুতই ঠান্ডা হবে। তাই এসি চালানোর পাশাপাশি সিলিং ফ্যানও চালান। এতে বিদ্যুৎ বিল বাঁচবে অনেকটাই। তাই এখন থেকে এই অভ্যাস করুন।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office