শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার

সংগৃহীত ছবি

ওপেনার ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ম্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন ২২ বলে হাফ-সেঞ্চুরি করা ওয়ার্নার।

হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ৪৮ বলে ৯৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও জশ ইংলিশ। এরমধ্যে মাত্র ২২ বলে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচে ২৫তম হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার।

৫টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৯ রান করা ইংলিশকে বিদায় করে অষ্টম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার।

মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টয়নিস ৯ রান করেন। ওয়ার্নার ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৭০ রান করে আউট হন।

ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৫০ রান তুলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ এনে দেন টিম ডেভিড ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২শ রানের কোটা র্স্পশ করলো অস্ট্রেলিয়া।

৪টি চার ও ২টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৭ রান করেন ডেভিড। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ওয়েড করেন ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন।

২১৪ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চালর্স। ৬টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা চার্লসকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার এডাম জাম্পা।

টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে আউট হন কিং। পেসার মার্কাস স্টয়নিসের শিকার হবার আগে ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন কিং।

১১তম ওভারে দলীয় ১০০ রানে দুই ওপেনারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৩ রানে অষ্টম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে ২ উইকেট হাতে নিয়ে শেষ ১৫ বলে ৫১ রানের দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।

এ অবস্থায় শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন হোল্ডার। কিন্তু ৩টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে হোল্ডারের অপরাজিত ৩৪ রানেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার ৮ উইকেটে ২০২ রানের করে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জাম্পা ৩টি ও স্টয়নিস ২টি উইকেট নেন।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office