শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ক্যারিবীয় সফরের ছোট বহরে বাদ নির্বাচক

খেলা ডেস্ক   |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয় দলের বিদেশ সফরে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত কার্যকর করে ফেলেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল সীমিত করা হয়েছে ১৫ সদস্যে। চোট নিয়ে সফর থেকে ছিটকে যাওয়া পেসার শহিদুল ইসলামের বিকল্প নেওয়া হচ্ছে না। জাতীয় দল নির্বাচকরা হাসান মাহমুদকে পঞ্চম পেসার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাইলেও ব্যয় সংকোচন নীতির কারণে সেটা হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের পেসবান্ধব কন্ডিশনেও তাই চার পেসার নিয়ে যেতে হচ্ছে। কেউ একজন চোটে পড়লে ঝুঁকিতে পড়তে পারে দল।

এবাদত হোসেন, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজাকে নিয়ে এখন টেস্টের পেস বোলিং ইউনিট। টেস্টের মতো ওয়ানডে এবং টি২০ দলের খেলোয়াড়ও কমতে পারে। ঘোষিত ওয়ানডে দলে ১৭ জনকে রাখা হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে পাঁচজন পেসার স্কোয়াডে। ১৫ জনের দল বানাতে হলে দু’জন কমাতে হবে। সেক্ষেত্রে টেস্ট খেলে দেশে ফিরতে হতে পারে এবাদতকে। টি২০ স্কোয়াড ১৫ জনের। এখানে পরিবর্তনের কিছু নেই।

বিদেশ সফরের বহর ছোট করতে গিয়ে কেটে দেওয়া হয়েছে দুই অফিসিয়ালের নাম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না। মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকেও বাদ দেওয়া হয়েছে।

তবে প্রয়োজনীয় ক্ষেত্রে হাত দেয়নি বিসিবি। ম্যাসাজ ম্যান এবং দল সহকারী হিসেবে একজন করে থাকছেন প্রথম থেকেই। বিদেশ সফরে এই দু’জনের সার্ভিস খুব প্রয়োজন বলে জানায় বিসিবি। কোচিং স্টাফ আগের মতোই থাকছে। প্রতিটি দল থেকে এক-দু’জন করে সদস্য কমালেও বেশ সাশ্রয় হবে। কারণ দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী খেলোয়াড় এবং কোচিং স্টাফ মিলিয়ে ২৫ জনের খরচ বহন করবে স্বাগতিক বোর্ড। সেক্ষেত্রে অতিরিক্ত সদস্যদের যাবতীয় খরচ দিতে হতো বিসিবিকেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office