শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালিয়রে শান্ত-লিটনদের জন্য বিশেষ নৈশভোজ

খেলা ডেস্ক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই গোয়ালিয়রে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে ম্যাচের আগে বাংলাদেশ দল অংশ নেবে একটি বিশেষ নৈশভোজে।

গোয়ালিয়র শহরে রাজত্ব সিনদিয়া পরিবারের। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া জানিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের জন্য নৈশভোজের আয়োজন করছেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের সামনে এই শহরের সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।

গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেন, ‘১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করবো। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।’

‘অবশ্যই দু’দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করবো গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে।’-যোগ করেন তিনি।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে থাকবে কনসার্ট। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমাররাও। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office