শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা, জানালেন সাকিব

খেলা ডেস্ক   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টাইগারদের পরের পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে, যেই শহরটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন। তাই অস্ট্রেলিয়ার অন্য ভেন্যু থেকে এখানে গ্যালারির সমর্থনটা বেশি পাবে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান জানান, এমনটা হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই শক্তি তাদের তাতিয়ে দিতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেও বৃষ্টি আইনে পয়েন্ট হারিয়েছে প্রোটিয়ারা। এতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য হয়েছে বাঁচা মরার লড়াই। চাপে থাকা প্রতিপক্ষের বিপক্ষে সেদিক থেকে একটা সুযোগ দেখছেন সাকিব। সেই সুযোগ কাজে লাগাতে গ্যালারিতে প্রবল সমর্থন দিতে পারে বাড়তি শক্তি।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘ওদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমাদের খেলা হবে ব্যাটে ও বলে। সেখানে আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করার। ওদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়ত অন্য সংস্করণে। সেগুলো আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমরা খেলাটা উপভোগ করতে চাই। আমি আশা করি বেশ ভালো সংখ্যক মানুষ আসবে, যারা আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান যেন আমরা দিতে পারি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে এখন অব্দি কোনও জয় নেই লাল-সবুজ জার্সিধারীদের। তবে বাংলাদেশ অতীত ইতিহাস পাল্টে দেওয়ার মিশন নিয়ে অস্ট্রেলিয়ায় পা দিয়েছে। দলগুলোকে নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা থাকা অস্বাভাবিক নয়। সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, কন্ডিশন বিবেচনায় টসের বিষয়টি মাথায় থাকবে কি না? কিন্তু দলের কোনো পরিকল্পনাই জানাতে চান না অধিনায়ক সাকিব আল হাসান।

টাইগার দলপতি জানান, ‘টস তো আমাদের হাতে নেই। ম্যাচটা যেহেতু জেতার জন্য খেলতে নামব, আগে ব্যাটিং কিংবা বোলিং যা–ই করি, ভালো করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার জন্যও ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় বাঁচা-মরার ম্যাচ। তাই ওরা একটু হলেও চাপে থাকবে। আর আমরা এমন একটা মাঠে এসেছি, যেখানে আমরা যেকোনো দলের সঙ্গে খেলতে পছন্দ করব। কারণ, অস্ট্রেলিয়ার যেকোনো উইকেটের চেয়ে এখানে (সিডনি) সাধারণত স্পিনারদের জন্য সুবিধাটা বেশি থাকে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office