শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চেলসিতে আসতে সম্মত এনজো, দাম তুলেছে ১২৭ মিলিয়ন

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রিমিয়ার লিগের নর্থ লন্ডনের ক্লাব চেলসিতে আসতে ব্যক্তিগতভাবে রাজি হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ২১ বছর বয়সী তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা এই তরুণের সঙ্গে কথা বলেছে ব্লুজ কর্তৃপক্ষ। দুই পক্ষের মধ্যে কার্যকর আলাপও হয়েছে।

এখন এনজোকে দলে নিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা ও ইংলিশ ক্লাব চেলসির মধ্যে আলোচনা হচ্ছে। দলবদল বিশেষজ্ঞ জিয়ানলুকা ডি মার্জিও জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা হয়েছে। তাকে দলে নিতে চেলসি ১২৭ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে।

চেলসি মোটা অঙ্কের অর্থের প্রস্তাব করলেও আছে শর্ত। তারা তিন কিস্তিতে অর্থ পরিশোধ করতে চায়। প্রতি কিস্তিতে দিতে চায় ৪০ মিলিয়ন ইউরোর মতো অর্থ। এখন কয় বছরের চুক্তি হবে, চুক্তির অর্থ কতো হবে। কীভাবে ওই অর্থ পরিশেোধ হবে, পারফরম্যান্স বোনাস, এড অন্স ইত্যাদি নিয়ে দুই পক্ষ আলোচনা করছে।

এর আগে বেনফিকার পক্ষ থেকে বলা হয়েছিল, এনজোকে জানুয়ারির দলবদলে ছাড়া হবে না। কারণ বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভালো করেছে। জুভেন্টাসকে বিদায় করে, পিএসজিকে গ্রুপ পর্বে রানার্স আপ করে ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু এনজোর চাওয়াতে ওই জায়গা থেকে সরে আসতে হচ্ছে বেনফিকার।

এনজো ফার্নান্দেজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে লিভারপুল। রিয়াল মাদ্রিদ ওই লড়াইয়ে থাকলেও তারা দামের কারণে সরে আসে। রিয়ালের মূল টার্গেট অবশ্য জুড বেলিংহ্যাম। এনজোর দাম চেলসি বাড়িয়ে দেওয়ায় লড়াই থেকে কেটে পড়েছে লিভারপুলও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office