শিরোনাম
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড়

জাকির-সাকিবদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে

খেলা ডেস্ক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দ্বিতীয় দিনই চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের ভাগ্যে হার লেখা হয়ে যায়। ভারত টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। জবাবে দ্বিতীয় দিন একশ’ রানের পরেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অলআউট হয় ১৫০ রানে। চতুর্থ ইনিংসে দৃঢ়তা দেখিয়ে ওই টেস্ট পঞ্চম দিনে নেওয়াই যেন স্বাগতিকদের সাফল্য।

প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়লেও বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে তারা ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। ওই রান চাপায় পড়ে ৬ উইকেটে ২৭২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। ভারতের চেয়ে এখনও পিছিয়ে আছে ২৪১ রানে।

দ্বিতীয় ইনিংসে দুই তরুণ ওপেনার নাজমুল শান্ত ও জাকির হাসান ভালো শুরু করেন। তারা ১২৪ রানের জুটি গড়েন। শান্ত ফিরে যাওয়ার আগে খেলেন ১৫৬ বলে সাত চারে ৬৭ রানের ইনিংস। অভিষিক্ত ওপেনার জাকির ২২৪ বলের মুখোমুখি হয়ে ১০০ রান করেন। ১২টি চারে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েন।

এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম সেট হয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। লিটন খেলেন ৫৯ বলে ১৯ রানের ইনিংস। মুশফিকুর ৫০ বলে ২৩ রানের ইনিংস খেলেন। ব্যর্থ হন নুরুল হাসান (৩)। তবে সাকিব আল হাসান ৬৯ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলে দিন শেষ করেছেন। তাকে সঙ্গ দিয়েছেন মিরাজ।

এর আগে ভারতের হয়ে প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ৯০ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আয়ার করেন ৮৬ রান। ঋষভ পান্ত ঝড়ো ৪৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার শুভমন গিল ১১০ রান করেন। প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। চেতেশ্বর পূজারা ১০২ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মিরাজ ২৫ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া জাকির হোসেন ও লিটন দাস সেট হয়ে আউট হন। তারা যথাক্রমে ২০ ও ২৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের পক্ষে বল হাতে মিরাজ ও তাইজুল চারটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে লেগ স্পিনার কুলদীপ এবং তিন উইকেট নিয়ে সিরাজ বাংলাদেশ দলকে ধসিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেল নিয়েছেন তিন উইকেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office