শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জায়েদ খানের জোটে থাকছেন না মিশা

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জায়েদ খানের জোটে থাকছেন না মিশা

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা মিশা সওদাগর একসঙ্গে থাকলেও এবার জায়েদের সঙ্গে একই প্যানেলে থেকে নির্বাচন করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মিশা।

ফলে নতুন কোনো প্যানেল থেকেই নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

মিশা বলেন, ‘জায়েদ খান আমার ছোট ভাই। তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, নতুন নেতৃত্ব আসুক। যদি এবার নির্বাচন করি, তাহলে নতুন কারো সঙ্গেই করব। জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই।’

শিল্পী সমিতির দায়িত্বে টানা ১৩ বছর কাজ করেছেন মিশা সওদাগর। দুইবার ছিলেন সভাপতি। তার প্যানেলের হয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন জায়েদ খান। সবশেষ নির্বাচনেও একই প্যানেলে ছিলেন এই দুই তারকা।

তবে এবারের নির্বাচনে আর একসঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। কেন জায়েদকে ছাড়াই প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মিশা, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office