শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সাংবিধানিক দায়িত্ব : পরিবেশমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সাংবিধানিক দায়িত্ব : পরিবেশমন্ত্রী

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা এখন দেশের সকল নাগরিকের সাংবিধানিক বাধ্যবাধকতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দিতেই সংবিধানে ১৮(ক) অনুচ্ছেদ সংযোজন করেছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মানুষ বনপ্রাণী হত্যা থেকে বিরত থাকছে। মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সকল প্রাণীকে বাঁচতে দিতে হবে।

শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটির ৩য় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় বিগত সভা সমূহের সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও পরবর্তী জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনের আগেই ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র্যাটেজি এন্ড একশন প্ল্যান হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, ভিবিরো কলেরার বায়োলজিকাল স্যাম্পল ব্রিটেনের দ্য ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office