শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণীর সঙ্গে প্রতারণা! ফেঁসে গেলেন শাহরুখ-বাইজুস

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণীর সঙ্গে প্রতারণা! ফেঁসে গেলেন শাহরুখ-বাইজুস

সংগৃহীত ছবি

ফের বিতর্কে ভারতীয় এডুটেক সংস্থা বাইজুস। এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ জমা পড়েছে, বিতর্ক তৈরি হয়েছে। ফের সংবাদ শিরোনামে বাইজুস, এবার জড়িয়ে গেল সংস্থার সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের নামও।

ভারতের মধ্যপ্রদেশের এক জেলা ক্রেতা সুরক্ষা আদালতে বাইজুসের ম্যানেজার ও শাহরুখ খানের নামে অভিযোগ জানিয়েছিল প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী। বাইজুস ও শাহরুখকে ‘প্রতারণামূলক আচরণ’ ও ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত।

কী অভিযোগ ওই তরুণীর?

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রাটিভ সার্ভিস (আইএএস) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রদেশের ওই তরুণী। ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতে অভিযোগ জানান, বাইজুসকে ১.৮ লাখ টাকা কোচিং ফি বাবাদ দিয়েছিলেন তিনি। আইএএসের প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনোরকম কোচিংয়ের সুবিধা পাননি তিনি। এই অভিযোগের ভিত্তিতেই আদালত কড়া রায় দিল। প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিং ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট।

প্রিয়াঙ্কা আদালতকে জানান, বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফেরত দেয়নি বাইজু। তার দাবি, বাইজুর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দেখে ওই কোর্সে ভর্তি হওয়ার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি।

একতরফা রায় ক্রেতা সুরক্ষা আদালতের

অভিযোগের প্রতিলিপি-কে সংস্থার পাশাপাশি শাহরুখ খানের নামেও অভিযোগ আনেন ওই আইএএস পদপ্রার্থী। ২০২১ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞাপন দেখেই প্রভাবিত হয়েছিলেন তিনি, কোর্টকে জানান প্রিয়াঙ্কা। ওই সময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ। এরপরই গত সপ্তাহেই ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি ফেরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২ শতাংশ বার্ষিক সুদ। মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে ৫ হাজার টাকা দিতে হবে, সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জেরে আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দিতে হবে।

বাইজুর স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথভাবে অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্ত বাইজু ও শাহরুখ খানকে নোটিশ পাঠানোর পরেও তারা আদালতকে কোনোরকম জবাব দেননি, তাই একতরফা রায় ঘোষণা করা হয়েছে।

প্রিয়াঙ্কা দীক্ষিতের আইনজীবী সুরেশ কাংগা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে তার মক্কেলকে আগামী ৩০ দিনের মধ্যে টাকা ফেরত ও ক্ষতিপূরণের মূল্য চোকাতে হবে বাইজু এবং শাহরুখ খানকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office