শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক অ্যাডভোকেট সুমন

  |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৪০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক অ্যাডভোকেট সুমন

ঢাকায় বসবাসরত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাবাসীদের সংগঠন দিরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলী মুর্শেদ খান। সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সুমন পুরকায়স্থ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ভোটগ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার উমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী অন্যরা হলেন, সহসভাপতি পদে অশ্বিনী কুমার বৈষ্ণব, মো. নূরে আলম সিদ্দিকী, মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে মোজাম্মিল হোসেন ও সৈয়দ এলতেফাত হোসেইন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুয়ীদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর ও প্রচার সম্পাদক প্রবীর তালুকদার, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক শুভ রায়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাজু চন্দ্র তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুমিত পুরকায়স্থ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ ফৌজিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, বি এম জাকির, মোহাম্মদ আবদুল কাদির মাদানি, প্রদ্যুৎ কুমার তালুকদার, মো. মুহিব উদ্দিন চৌধুরী তুহিন, সৈয়দ মনসুর আলম ও পিংকু রঞ্জন দাস।

ফলাফল অনুযায়ী বিনা প্রতিদ্বন্ধিতায় ২১ জন নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে বিগত কমিটির সভাপতি জনাব মনসুর আলম ও সাধারণ সম্পাদক পিংকু রঞ্জন দাস উপস্থিত হয়ে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office