শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশে প্রতি চারজনে একজন উচ্চরক্তচাপে ভুগছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ১৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে প্রতি চারজনে একজন উচ্চরক্তচাপে ভুগছেন : স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে প্রতি চারজনে একজন উচ্চরক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে অসংক্রামক রোগ বাড়ছে। বায়ু দূষণ, ইট ভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এসব রোগের বিস্তার ঘটছে।

রোববার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর যত মানুষ মারা যায় তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপই ২০ ভাগ। অর্থাৎ, প্রতি চারজনে একজন ভুগছেন এ রোগে। এ ছাড়া ডায়াবেটিসে ভুগছে ১০ শতাংশ মানুষ।

জাহিদ মালেক বলেন, জীবনযাত্রার এখন গতি বেড়েছে। খেলাধুলা, পরিবারে সময় দেওয়া হচ্ছে না। যার ফলে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ বাড়ছে। এ জন্য প্রতিরোধ ব্যবস্থায় আমাদের জোর দিতে হবে। প্রান্তিক পর্যায় থেকেই এটি শুরু করতে হবে। এখন পর্যন্ত ৩০০টি উপজেলায় এনসিডি কর্নার হয়েছে, পর্যায়ক্রমে সব উপজেলায় হবে।

জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে বড়দের পাশাপাশি শিশুদের স্থূলতাও (ওবিসিটি) বাড়ছে বলে জানিয়ে তিনি আরও বলেন, দেশে ওবিসিটির মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশুদের এটি বাড়ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। এটির বিষ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে চট্টগ্রামে ভেনম সেন্টার হয়েছে, সেখানে গবেষণা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office