শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সেই দুই দোকান কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দোকান কর্মচারী কাওসার ও বাবুকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

গত সোমবার (৯ মে) দিনগত রাতে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর আসামিদের ৫দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় দুজন নিহত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office