শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নির্বাচনে প্রার্থী যশ, জিততে পারবেন কি নায়ক?

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ২২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে প্রার্থী যশ, জিততে পারবেন কি নায়ক?

সংগৃহীত ছবি

আগেও একবার নির্বাচনের মাঠে দেখা গিয়েছিল অভিনেতা যশ দাশগুপ্তকে। সেবার ছিলেন তিনি বিধানসভা ভোটে। লড়েছিলেন বিজেপির হয়ে। আরও এক বার ভোটে লড়তে চলেছেন যশ। এ বার তিনি ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) আসন্ন ভোটের প্রার্থী।

আজ ‘ইম্পা’র নির্বাচন। সেখানে প্রযোজক বিভাগে যশের নাম রয়েছে। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন যশ। তাই কি ভোটে লড়ার সিদ্ধান্ত? এ প্রসঙ্গে সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত বললেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে নতুনদের যোগদান করা প্রয়োজন। নতুনদের মধ্যে অনেকেই তো এখন প্রযোজক। যশের রাজনীতির ময়দানে ভোটে লড়ার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। সেই ভাবনা থেকেই ওকে অনুরোধ করি।

উল্লেখ্য, এখন বনি সেনগুপ্ত এক জন প্রযোজক। তাই এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত।

‘ইম্পা’য় পরিবেশক, প্রদর্শক, প্রযোজকসহ বেশ কয়েকটি বিভাগে ভোট গ্রহণ হবে। প্রযোজক বিভাগের চেয়ারম্যান পদে লড়বেন ঋতব্রত ভট্টাচার্য। তার অধীনে ছ’জনের সদস্যপদে রয়েছে পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়াল, রেশমি মিত্র, বিজয় কল্যাণী ও যশের নাম।

সম্প্রতি নির্বাচন বিষয়ক ‘ইম্পা’র সদস্যদের একটি ঘরোয়া বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন যশ ও নুসরত। যশ বলেন, আমি এখনও নতুন। পুরো বিষয়টা জানি না। কিন্তু আমার সিনিয়রদের পাশে পেয়েছি। আশা করছি আমরা জিতব।

আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরত। ইম্পার নির্বাচনে তিনি নিজে কোনো পদে লড়ছেন না। কিন্তু অভিনেত্রী বলেন, আমরা এখানে সব থেকে নবীন। সকলের আশীর্বাদে যতটা জায়গা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। যশ ভোটে লড়ছে। আমি ওকে সমর্থন করতেই এসেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office