শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়মিত ১৬০-১৭০ করলেই জয় আসবে: মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভেসে যাওয়া প্রথম টি-২০’র আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, ব্যাটারদের পাওয়ার হিটিং করে প্রচুর রান করায় মনোযোগ না দিয়ে ভালো ব্যাটিং শেখা দরকার। সেটা করতে পারলেই বোলাররা রান আটকাতে পারবে।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বোলাররা ১৯৩ রান দিয়েছেন। পেস-স্পিন কোন বিভাগেই সুবিধা করতে পারেননি। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করছেন, একদিন খারাপ গেলেই বোলিং আক্রমণ খারাপ হয়ে যায় না। তিনিও বিশ্বাস করেন, নিয়মিত ১৬০-১৭০ রান বোলারদের দিতে পারলে তারা ম্যাচ জেতাবে।

গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটিং-বোলিং সব দিক থেকে প্রেসার আসছে তা নয়। কখনও ওপেনাররা রান এনে দেবে। কখনও মিডল অর্ডার ব্যর্থ হবে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি, নিয়মিত ১৬০-১৭০ রান করতে পারলে বোলাররা ডিফেন্ড করতে পারবে।’

গায়নায় ২০০৭ বিশ্বকাপে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সাকিব-রাজ্জাক-রফিক স্পিন দিয়ে ধসিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। উইকেটের ধরণ এখনও তেমনই আছে। শেষ ম্যাচে তাই একাদশে ঢুকবেন নাসুম আহমেদ, ‘এখানকার উইকেট আগেও দেখেছি গ্রিপ করেছে। আজও দেখে মনে হলো উইকেট ড্রাই। শেষ ম্যাচে নাসুমকে খেলানো হতে পারে।’

ডমিনিকার মতো গায়ানায়ও বৃষ্টি হচ্ছে। ঠিক মতো অনুশীলনও হচ্ছে না। ম্যাচের আগের দিনও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। শেষ ম্যাচও ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে। টাইগার কাপ্তান জানালেন, বৃষ্টি নিয়ে তারা ভাবছেন না। বরং পুরো ২০ ওভারের ম্যাচ হবে ওই আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office