শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন পুরোপুরি নির্বাপণে আনতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস বলছে, সারারাত উদ্ধার ও আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলবে। ১২টি ইউনিট সম্মিলিতভাবে সারারাত কাজ করবে।

শনিবার (১৫ এপ্রিল) রাতে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। এসময় তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা যায়নি। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে এখন আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি না।

মার্কেটের ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, মার্কেটের ভেতরের সবগুলো দোকানের সাটার আটকানো ছিল। ফলে দোকানের ভেতরের কাপড় বা ফেব্রিক্স এখন মোল্ডারিং অ্যাফেক্ট হচ্ছে, অর্থাৎ, তুষের আগুনের মতো কাপড়গুলো জ্বলছে। তাই আমরা প্রতিটি দোকানের সাটার খুলে খুলে পরীক্ষা করছি এবং পানি দিয়ে আগুন নির্বাপণ করছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, যেহেতু আমরা একটি একটি করে দোকান পরীক্ষা করছি, তাই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সময় লাগবে।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবশেষ সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারেও ভয়াবহ আগুন লাগে। তখন আগুনে চার-পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office