শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হতে চায় না চেন্নাই!

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হতে চায় না চেন্নাই!

সংগৃহীত ছবি

রেকর্ড দশম বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চলতি মৌসুমের শুরু থেকেই তারা ধারাবাহিক পারফর্ম করে আসছে। ব্যাট-বলে ভারসাম্যপূর্ণ দলটির তার ফলও পেয়েছে। কোয়ালিফায়ারে তারা হারায় চলতি আসরের সবচেয়ে ধারাবাহিক গুজরাট টাইটান্সকে। তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। সেই অপেক্ষা শিগগিরই ফুরোচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে ও গুজরাটের মধ্যকার একটি দল উঠবে এবারের ফাইনালে। তবে মুম্বাইকে ফাইনালে মোকাবিলা করতে কিছুটা আতঙ্কে আছে ধোনির দল!

এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। সেখানে তারা বেশ দাপট দেখিয়ে প্রতিক্ষকে খাবি খাইয়েছে। যদিও আসরজুড়ে ধুঁকে ধুঁকে এগিয়েছে রোহিত শর্মার দল। কিন্তু তারপর টানা জয়ে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অবশ্য প্রতিবারই টুর্নামেন্ট যত সামনে এগােতে থাকে, ততই মুম্বাই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। তার প্রমাণ অতীত পরিসংখ্যানে নজর দিলেই বোঝা যায়। এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলে পাঁচবারই শিরোপা দখলে নিয়েছেন রোহিতরা।

অন্যদিকে সর্বাধিকবার ফ্র্যাঞ্চাইজি আসরটির ফাইনাল খেললেও, শিরোপা অর্জনে মুম্বাইয়ের পেছনে পড়ে আছে চেন্নাই। তাদের শিরোপা সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ৪টি। এবারও ফাইনালে ওঠার পর চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। মুম্বাইয়ের সমান শিরোপা জিততে এবার স্বপ্ন দেখছে দলটি। চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন ধরে ডেথ ওভারের ভরসা ছিলেন ব্রাভো। এখন দায়িত্ব বদলালেও, ডাগআউটে একইভাবে গুরুভার সামলাচ্ছেন সাবেক এই উইন্ডিজ অলরাউন্ডার।

চেন্নাইয়ের কোয়ালিফায়ার ম্যাচ জয়ের পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে চাই যেন আমাদেরকে মুম্বাইয়ের মোকাবিলা করতে না হয়। আমার বন্ধু কাইরন পোলার্ড এটি সম্পর্কে জানেন। তবে কৌতুকের ছলে বললেও এরপরই তিনি বলেন, দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আমি দুই দলকে জন্য শুভকামনা জানাই। আমরা দেখব কে ফাইনালে ওঠে।

ব্রাভোর এমন চাওয়ার অবশ্য কারণও আছে। আইপিএল ফাইনালের ইতিহাসে দেখা যায়, মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। কারণ আইপিএলের ফাইনালে চেন্নাই এবং মুম্বাই মোট চারবার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মুম্বাই জিতেছে তিনবার। একবার মাত্র জিততে সক্ষম হয় চেন্নাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office