শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ফিরতে চাইলে ওয়েস্ট ইন্ডিজেই টি-২০ খেলতে হবে তামিমের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরা দিয়ে দিচ্ছে।’ নিজের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার নিয়ে গুরুতর অভিযোগ তামিমের। সংক্ষিপ্ত সংস্করণ থেকে ছয় মাসের বিশ্রাম নিয়েছেন তিনি। বিশ্রাম চার মাস হতেই তার টি-২০ ভবিষ্যত নিয়ে কেন এতো জল্পনা? প্রকারান্তে এটাই যেন বললেন তিনি।

জল্পনার কারণ অজানা নয় তামিমের। চলতি বছরই বাংলাদেশ দলের সামনে টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বোর্ড তার মতো অভিজ্ঞ একজনকে দলে চায়। কিন্তু তার বিশ্রাম শেষ হবে জুলাই মাসে। নভেম্বরের বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না।

সংবাদ মাধ্যম এবং বোর্ডের সেজন্য তার ফেরা না ফেরা নিয়ে এতো উদ্বেগ। দেশ সেরা ওপেনার খ্যাতি পাওয়া তামিম অবশ্য জোর গলায় বলতেই পারেন, ১৭ বছরের অভিজ্ঞতা তার। ম্যাচ খেলে এতোই বা প্রস্তুত হওয়ার কী আছে? যেমনটা দু’দিন আগে তিনি বলেছেন, ‘এতোদিন ধরে খেলছি, কী চিন্তা করি না করি আমার মুখ থেকে শোনা উচিত।’

তামিমের মুখ থেকে শোনার, সিদ্ধান্ত নেওয়ার এবং তার টি-২০ ফরম্যাটে ফেরার জন্য সময় বেঁধে দিয়েছে বিসিবি। ফিরতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের তার টি-২০ খেলতে হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে এই আল্টিমেটাম দিয়েছেন। সংবাদ মাধ্যম ক্রীকবাজকে তিনি বলেছেন, ‘আমরা চাই সে খেলুক। এখন সে কি খেলবে? বিশ্বকাপে কি খেলতে চায়? যদি খেলবে মনে করে, তাহলে ওয়েস্ট ইন্ডিজে তার টি-২০ খেলতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office