শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধুকে ভোলেননি রক

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: ইনস্টোগ্রাম

ডোয়াইন জনসন ওরফে দ্য রককে দেখে তর সয়নি বন্ধু ব্রুনোর। জড়িয়ে ধরতে দৌড় শুরু করেছিলেন। পরে হঠাৎ মনে হলো, এখন তো করোনাকাল। জড়িয়ে ধরা মানা! অগত্যা কনুই মেলালেন দুজন। কিন্তু ব্রুনোর জন্য যখন বড়দিনের উপহার বের করলেন রক, তখন আবেগে তাঁকে জড়িয়েই ধরলেন ব্রুনো।

ডোয়াইন তখন খুব ছোট। বিশেষ কারণে মাকে নিয়ে হাওয়াই ছাড়তে হয়েছিল তাঁকে। তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বন্ধু ব্রুনো লাউয়ার ও তাঁর অভিভাবক। চালচুলোহীন ডোয়াইন জনসন একদিন হয়ে উঠলেন বিশ্বের জনপ্রিয় রেসলিং খেলোয়াড়, বিশ্বসেরা উপার্জনকারী তারকা অভিনেতা। কিন্তু শৈশবের সেই দিনগুলো ভোলেননি তিনি। বৃক্ষ হয়ে ছায়া দেওয়া বন্ধুকে মনে রেখেছেন গভীর কৃতজ্ঞতায়। এবারের বড়দিনে তাঁকে উপহার দিয়েছেন অতিকায় একটি গাড়ি। সেই উপহার পেয়ে আনন্দে হতবাক হয়ে গেছেন ব্রুনো।

 

নতুন বছরের প্রথম দিনের এই ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দ্য রক। আর ক্যাপশনে লিখেছেন ব্রুনোর সঙ্গে তাঁর শৈশবের দিনগুলো নিয়ে। ভিডিওতে দেখা গেছে উপহার পেয়ে ডোয়াইন জনসনকে ব্রুনো বলেন, জীবনে এমন উপহার তাঁকে কেউ দেয়নি।

rock

ছবি:ইনস্টোগ্রাম

ভিডিওর সঙ্গে বিশাল পোস্ট লিখেছেন রক। সেখানে জানিয়েছেন শৈশবে হাওয়াই দ্বীপ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে ও তাঁর মাকে। এরপর টেনেসির ন্যাশভিলে বাবার সঙ্গে থাকতে যান তাঁরা। কিন্তু তিনি বুঝতে পারেন, বাবার সঙ্গে তাঁর থাকা হচ্ছে না। তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন এই ব্রুনো। ব্রুনো তখন একটা ছোট্ট ঘরে থাকতেন। সেখানেই আশ্রয় দিয়েছিলেন রককে। এরপর পেরিয়ে গেছে অনেক বছর। ডোয়াইন জনসন শুরু করেন রেসলিং। তখনো আশ্রয় দরকার ছিল তাঁর। তখনো পাশে দাঁড়িয়েছেন ব্রুনো। সেই বন্ধুকে কি ভোলা যায়?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office