শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বরিশালকে হারিয়ে অপেক্ষায় রাখল, ঢাকাও টিকে থাকল

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকা ডমিনেটর্সের জন্য প্লে অফে যাওয়া খুবই কঠিন। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যেত। তবে গ্রুপ পর্বের দশম ম্যাচে এসে ৫ উইকেটের জয় পেয়েছে নাসির হোসেনের দল। তৃতীয় জয়ে তাদের শেষ চারের আশা বেঁচে থাকল। অন্যদিকে দ্বিতীয় দল হিসেবে সাকিবের বরিশালের প্লে অফে যাওয়ার অপেক্ষা বাড়ল।

টস জিতে বিপিএলের সিলেট পর্বের শেষ দিন সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দুই ওপেনার এনামুল হক ও সাইফ হাসান ৪২ রানের জুটি দিলেও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। সাইফ ফিরে যান ১২ রান করে। এরপর সাকিব আল হাসান ৫, আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ২ ও পাকিস্তান অলরাউন্ডার ইফতেখার আহমেদ ১০ করে ফিরে যান।

তবে এনামুল হকের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। তিনি পাঁচটি চার ও এক ছক্কায় ওই ইনিংস খেলেন। মাহমুদুল্লাহ ২৭ বলে করেন ৩৯ রান। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। পরে করিম জানাত ৫ বলে ১৭ এবং সালমান হোসেন ১৪ রান করলে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বরিশাল।

জবাব দিতে নেমে পুরো আসরে ব্যর্থ সৌম্য সরকার ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। এর আগে তার ফিফটি পাওয়া ম্যাচেও জিতেছিল দল। ওপেনিংয়ে ফিরে মোহাম্মদ মিঠুন ৩৬ বলে করেন ৫৪ রান। ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। পরে আব্দুল্লাহ আল মামুন ২৬ এবং নাসির হোসেন ১৬ বলে ২০ করলে জয়ের প্রান্তে চলে যায় দল। অ্যালেক্স বাকে করেন ১৫ রান।

ঢাকা ১০ ম্যাচে তিন জয় পাওয়ায় তাদের সামনে আছে দুই ম্যাচ। ওই দুই ম্যাচেই তাদের জিততে হবে। অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয় পাওয়া রংপুর রাইডার্স চার ম্যাচেই হারলে তাদের প্লে অফ খেলার সুযোগ থাকবে। ওই সমীকরণ মিলে যাওয়া হবে অলৌকিক ব্যাপার। অন্যদিকে সাকিবরা সপ্তম জয়ের দেখা পেলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেত তাদের। বরিশালের হাতে অবশ্য এখনও তিন ম্যাচ আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office