শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন তানভীর মোকাম্মেল

বিনোদন ডেক্স   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন তানভীর মোকাম্মেল

সংগৃহীত ছবি

চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ-২০২৩ পেয়েছেন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে তাকে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপর ১২টায় বাংলা একাডেমির ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তানভীর মোকাম্মেলকে ফেলোশিপ- ২০২৩ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমির ফেলোশিপের জন্য মনোনীত হওয়ার পর তানভীর মোকাম্মেল বলেছিলেন, যেকোনো স্বীকৃতিই সম্মানের। সেক্ষেত্রে বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান কর্তৃক চলচ্চিত্রে আমার অবদানের জন্য আমাকে সাম্মানিক ফেলোশিপ প্রদানে আমি বিশেষভাবে সম্মানিত বোধ করছি। ব্যক্তিগতভাবে আমি গীতার ওই দর্শনে বিশ্বাসী ‘কাজ করে যাও। ফলের প্রত্যাশা করো না। ফল তোমার জন্যে নয়’। সেভাবেই আমি সারাজীবন কাজ করে এসেছি। এখনো করছি। তবুও মাঝেমধ্যে এ ধরনের স্বীকৃতি বা পুরস্কার আনন্দ দেয় বৈ কী! বাংলা একাডেমিকে ধন্যবাদ।

চলচ্চিত্রকার ও সাহিত্যিক তানভীর মোকাম্মেল এ পর্যন্ত মোট সতেরোটি প্রামাণ্যচিত্র এবং আটটি কাহিনিচিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্র নির্মাণে তিনি মোট দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে বাংলাদেশ সরকার তানভীর মোকাম্মেলকে একুশে পদকে ভূষিত করে।

তানভীর মোকাম্মেল ২০০৫ সালে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট নামে চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office