শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বান্ধবীর সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করেন মালাইকার বোন

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বান্ধবীর সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করেন মালাইকার বোন

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ছোট বোন অমৃতা আরোরা। বলিউড অভিনেত্রী হিসেবে খুব বেশি সিনেমায় দেখা যায়নি তাকে। তবে বোন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন বলে বি-টাউনে যাতায়াত ছিল অমৃতার।

নায়িকার বন্ধু তালিকায় ছিলেন করিনা কাপুর খান, কারিশ্মা কাপুরের মতো তারকারা। যাদের সঙ্গে প্রায়শই বিভিন্ন পার্টি মাতাতে দেখা যেত তাকে।

তবে এই নায়িকার ব্যক্তিজীবন বেশ চর্চিত অন্য একটি কারণে। অমৃতার বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ে করেছেন তিনি।

২০০২ সালে ‘কিতনে দূর কিতনে পাস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় অমৃতার। প্রথম ছবি খুব বেশি ব্যবসা করতে পারেনি। সিনেমা দিয়ে আলোচনা সৃষ্টি না করতে পারলেও পরকীয়ার অভিযোগে সংবাদের শিরোনাম হন তিনি।

২০০৯ সালে শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা। শাকিল ছিলেন অমৃতার কলেজে পড়ার সময়কালীন বন্ধু। পরবর্তীতে নিশাকে বিয়ে করেন তিনি। নিশার সঙ্গেও বন্ধুত্ব ছিল অমৃতার।

তবে নিশার সঙ্গে সংসারে ফাটল ধরার পর শাকিলের স্ত্রী দাবি করেন, অমৃতার সঙ্গে স্বামীর সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে।

২০০৬ সাল নাগাদ বন্ধুর স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। সে সময় শাকিল এবং নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের। বিচ্ছেদের পরের বছরই অমৃতার গলায় মালা দেন তিনি।

এরপরই নিশার অভিযোগ সত্য প্রমাণ হয় ভক্তদের কাছে। বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ের জন্য এখনও দোষারোপ করা হয় মালাইকার ছোট বোনকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office