শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউ গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ

ন্যু ক্যাম্পে পুলিশের অভিযান, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ গ্রেপ্তার।

বার্সার সাবেক এই সভাপতির বিরুদ্ধে অভিযোগ ক্লাবের বর্তমান তারকা লিওনেল মেসি, সাবেক তারকা জেরার্ড পিকে এবং কোচ পেপ গার্দিওলাসহ অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নাম ছড়াতে বাইরের একটা প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন।

অবশ্য এমন অভিযোগ ওঠার পরই তা অস্বীকার করেন হোসেফ মারিয়া বার্তোমেউ। তখনই সাবেক তারকা ফুটবলাররা বিষয়টি তদন্তের দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে মাঠে নামে বার্সেলোনার পুলিশ ফোর্স ‘মোসোস দেসকাদ্রা’। তদন্তের সূত্র ধরেই সোমবার বার্তোমেউকে গ্রেপ্তার করে পুলিশ।

সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বার্সেলোনার সদস্যরা অনাস্থা ভোটের আয়োজন করলে গত ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান বার্তোমেউ। তার পরিবর্তে ক্লাবটির অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান কার্লেস তুসকেতস।

স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সকালে বার্সেলোনার অফিসে অভিযান চালিয়েছে মোসোস দেসকাদ্রা। সেই অভিযানেই বার্তোমেউ ও তার বোর্ডের প্রধান নির্বাহী অস্কার গ্রাউ আর তার ডানহাত জাউমে মাসফেরারকে গ্রেফতার করে কাতালান পুলিশ বাহিনী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office