শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিপিএলে রংপুরের নেতৃত্বে সোহান

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। সাত দলের এই আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

নতুন বছরের প্রথমদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এদিনই সোহানকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে দলটি। এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহানকে নেয় রংপুর।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৬ ম্যাচের ৪১টিতে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান। ১৬.৪৮ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইক রেটে ৪৪৫ রান করেছেন সোহান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২১.২ গড় ও ১২৬.৪২ স্ট্রাইক রেটে সোহান করেছেন ২১২৪ রান।

বিপিএল শুরুর আগের দিন অবধি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী দিন সন্ধ্যায় তারা মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office