শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে সাফল্য পায় নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে পাকিস্তানের মেয়েদের ২৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

দুবাইয়ে আইসিসি গ্রাউন্ডে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪০ রান করে। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে কেউ ফিফটি পাননি। সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। ওপেনার সাথী রানির ব্যাট থেকে এসেছে ২৩ রান। দুই অঙ্কের ইনিংস খেলেছেন যথাক্রমে নিগার (১৮), তাজ (১৭), সোবহানা (১৫), রিতু (১৪) ও দিলারা (১০)। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিলেন শুধু তাজ, নিগার ও দিশা।

জবাবে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১৮.৪ ওভারে, ১১৭ রানে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।

৩ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠবে বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে। সেই ম্যাচের আগে এই জয় নিশ্চিতভাবেই বড় অনুপ্রেরণা দেবে টাইগ্রেসদের। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগের জায়গা ব্যাটিংয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office