শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বেশি রানের জন্য কেন স্পিনারদের দায় দিলেন মুরালিধরন

খেলা ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেশি রানের জন্য কেন স্পিনারদের দায় দিলেন মুরালিধরন

সংগৃহীত ছবি

আইপিএলের এবার আসর যেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের সংজ্ঞাকেই বদলে দিয়েছে। ব্যাট করতে নামলে ২০০ এর কম রান যেন এবারের আসরে বেমানান। গতকালের দুই ম্যাচেই ২০০ রান দেখা গিয়েছে ৩ বার। সবমিলিয়ে ২৫০ রানের বেশি দলীয় স্কোর দেখা গেছে ৯ বার। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এবারই ভেঙেছে দুদফায়। এমনকি টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আর এমন রানের বন্যার জন্য স্পিনারদেরই দুষলেন মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান এই কিংবদন্তি স্পিনার দীর্ঘদিন ব্যাটারদের নাজেহাল করেছেন। আইপিএলেও ছিলেন দুর্দান্ত। ৬৬ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার যুক্ত আছেন হায়দরাবাদে। যে দলটি বোলারদের নাভিশ্বাস তুলেছে, সেই দলে কোচ হিসেবে আছেন মুরালিধরন। আর সেই কোচই বললেন, এবারের আইপিএলে রান বেশি হচ্ছে কারণ, স্পিনাররা বল ঘোরাতে পারছেন না।

ঐতিহ্যগতভাবে ভারতের পিচ স্পিনসহায়ক। তবে এবারের আসরে দেখা মিলেছে ফ্ল্যাট উইকেটে। তাতে রানও হচ্ছে ব্যাপক আকারে। পিচে স্পিনারদের সহায়তা নেই। নেই পর্যাপ্ত টার্ন। আর এমন পরিস্থিতিতে স্পিনাররাও যেন বল ঘোরানোর চেষ্টা করছেন না।

মুরালির মন্তব্য রানের প্রবাহ বাড়ছে এই কারণেই, ‘ভারতে এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশির ভাগ স্পিনারই বল ঘোরানোর চেষ্টা করছে না। আমার কাছে বল ঘোরানোটাই প্রধান মাপকাঠি। ওরা কিছুটা জোরে বল করছে, কিন্তু ঘোরাচ্ছে না। বল সুইং করাতে দেখা যাচ্ছে না।’

চেন্নাই ম্যাচের আগে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন মুরালি ‘আপনি যদি অনুশীলন দেখে থাকেন, তাহলে বুঝবেন ব্যাটসম্যানরা সব থ্রো ডাউন বলে পাওয়া হিটিংয়ের অনুশীলন করছে। তাই ম্যাচেও যখন ৮০ থেকে ৯০ কিংবা ৯৫ (কিলোমিটার প্রতি ঘণ্টা) গতিতে সোজা বল আসে, তখন ওদের মাথায় শুধু পেশিশক্তি ব্যবহারের চিন্তা আসে। কারণ, এর সঙ্গে ওরা (অনুশীলনেই) অভ্যস্ত হয়ে পড়েছে। ওরা প্রতিদিন ১০০টির বেশি বলে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে। ওদের মতিষ্ক ভালোভাবেই জানে, কী করতে হবে।’

এখানেই স্পিনারদের ঘাটতি দেখছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী মুরালি ‘কিন্তু স্পিনাররা যদি বল ঘোরাত বা সুইং করতে পারত, তাহলে ব্যাটসম্যানদের মস্তিষ্ক আগে থেকেই এটা জানতে পারত না। আমার মনে হয়, এ কারণেই স্পিনারদের বল ঘোরানো শিখতে হবে। যদি ওরা এটা করতে পারে, তাহলে আরও ভালো করার সুযোগ থাকবে।’

অবশ্য এবারের আসরে অভিজ্ঞ স্পিনারদের অভাবও দেখছেন মুরালিধরন, ‘আপনি অভিজ্ঞ স্পিনারদের কথা বলতে পারেন। আইপিএলে কয়জন অভিজ্ঞ স্পিনার খেলানো হচ্ছে? আমি তো বলব, ব্যাটসম্যানরাই আধিপত্য বিস্তার করছে। এর সঙ্গে যোগ হয়েছে ইমপ্যাক্ট খেলোয়াড়। মানে আপনাকে কমপক্ষে ৮ জন ব্যাটসম্যান নিয়ে মাত্র ১২০ বল খেলতে হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office