শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভাইরাল হলো পরীমণির বেবি বাম্পের দ্বিতীয় ছবি

নিজস্ব প্রতিবেদক -   |   সোমবার, ০৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি-সংগৃহীত

ঈদের ছুটি কাটাতে বর্তমানে কক্সবাজার রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও নানা শামসুল হক। কয়েকদিন আগে কক্সবাজার থেকে পরীমণি প্রকাশ করেছিলেন তার বেবি বাম্পের প্রথম ছবি। গতকাল মা দিবসে পরীমণি তার বেবি বাম্পের দ্বিতীয় ছবিটি প্রকাশ করেন। পরীর উন্মুক্ত বেবি বাম্পের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে।

ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পরী ও রাজের স্নিগ্ধ এই ছবি দেখে মুগ্ধ সবাই। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে।

কেবল পরীমণির ফেসবুক পেজেই ছবিটিতে ১ লাখ ৫৮ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও পেজে এটি প্রচুর শেয়ার হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office