শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি

  |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট থাকছেন না সৌরভ গাঙ্গুলি। তার জায়গায় বোর্ডের দায়িত্ব নিতে মনোনয়ন দাখিল করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী পেসার রজার বিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্নাটক ক্রীড়া সংস্থার এই প্রতিনিধিই হচ্ছেন পরবর্তী ভারতীয় বোর্ড কর্তা।

এছাড়া বিসিসিআই-এর সেক্রেটারি হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দায়িত্ব চালিয়ে যাওয়া জয় শাহ। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয়। তার এখন পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই।

আগামী ১৮ অক্টোবর মুম্বাইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিন অনুষ্ঠিত হবে বিসিসিআই-এর নির্বাচন। ওই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১২ অক্টোবর মনোনয়ম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সৌরভ গাঙ্গুলি আবেদন করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

নির্বাচনে ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাজিব শুকলা। ট্রেজারার বা কোষাধাক্ষ্য পদ পেতে পারেন আশিষ সেলার। যুগ্ম-সেক্রেটারি হতে পারেন দেবাজিৎ সাইকিয়া। বোর্ডের গুরুত্বপূর্ণ পদ আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান। ওই পদে আসতে পারেন অরুণ সিং ধুমাল। ব্রিজেশ প্যাটেলের বয়স নভেম্বরে ৭০ বছর ছাড়িয়ে যাবে। নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

সৌরভ গাঙ্গুলির টানা দ্বিতীয়বার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য আবেদন করতে কোন বাধা ছিল না। বোর্ডে সফল দায়িত্বও পালন করেছেন তিনি। করোনাকালে আইপিএল আয়োজনের সাফল্য দেখিয়েছেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, সৌরভ আইসিসির চেয়ারম্যান পদে যেতে পারেন। সেজন্য বোর্ডের দায়িত্ব ছাড়ছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office