শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মাহমুদউল্লাহ’র নেতৃত্বে সমস্যা নেই

খেলা ডেস্ক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা ছিল রোববার। আলোচনার মূল বিষয় ছিল শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া। সভায় পরামর্শক নিয়োগ চূড়ান্ত না হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বড় দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

এর বাইরে বিপিএল নিয়ে বোর্ড সভায় আলাপ হয়েছে। টেস্ট ক্রিকেট নিয়ে কিছু পরিকল্পনার কথা উঠেছে। আলাপ হয়েছে ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়েও। মাহমুদউল্লাহর টি-২০ নেতৃত্বের ভবিষ্যত নিয়ে আলাপ-আলোচনার কথা শোনা গেলেও তা হয়নি বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন বিসিবি বস।

তবে দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরলে টি-২০ কাপ্তান, কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন, ‘ওরা ফিরলে ওদের সঙ্গে আলাপ করবো, বসবো। টি-২০ ফরম্যাটে হঠাৎ করে একটা পরিবর্তন আনলেই কিছু হবে কিনা সেটা একটা বিষয়। যাই করি লম্বা সময়ের জন্য চিন্তা করে করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুমিনুল হককে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নেতৃত্বে বদল আনলেও ক্যারিবীয় সফরে লাল বলে আশাজনক ফল পাওয়া যায়নি। পাপন জানিয়েছেন, মুমিনুলের সমস্যা ছিল রান পাওয়া নিয়ে, নেতৃত্ব নিয়ে নয়। মাহমুদউল্লাহর বিষয়টিও একই।

বিসিবি বসের মতে, ‘মাহমুদউল্লাহর নেতৃত্বে নিয়ে সমস্যা নেই। সে রান পাচ্ছে না বলে তাকে নিয়ে এতো কথা উঠছে। রান পেলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। যেকোন অধিনায়কের জন্যই এটা কঠিন হবে। সুতরাং কাউকে সরালেই পরিবর্তন আসবে এমন নয়। দুই-তিন মাসে দলে আহামরী পরিবর্তন আনাও সম্ভব না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office