শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মিরপুরে ব্যাট হাতে লিটন-সোহান

খেলা ডেস্ক   |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভঙ্গুর টি-২০ দলের নেতৃত্ব নিয়ে সাকিব আল হাসান একটা বার্তা দিতে পেরেছেন। তা হলো, দলে লিটন-সোহান-ইয়াসির থাকলে গল্পটা ভিন্ন হতে পারতো। গল্পটা ভিন্নভাবে পুরোপুরি লিখতে না পারলেও টি-টোয়েন্টির নতুন আগমনী বার্তা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ।

ওই নতুনের যাত্রাপথের অংশ হতে মিরপুরে অনুশীলন শুরু করেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বি। বুধবার দুপুর পর্যন্ত লিটন ও সোহানকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া লিটন ক’দিন আগেই ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন। তবে আঙুলের ইনজুরি পড়া সোহানের ব্যাটিং অনুশীলন নতুন।

জিম্বাবুয়ে সফরে গিয়ে তারা দু’জন ইনজুরিতে পড়েছিলেন। সোহান সিরিজের শেষ টি২০ ও ওয়ানডে সিরিজের পুরোটা মিস করেন। দারুণ ছন্দে থাকা লিটন ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন। এর মধ্যে সোহানের আঙুলে অস্ত্রোপচার করাতে হয়। ওই ব্র্যান্ডেজ খুলে নরম বলে উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি। এবার ধরলেন ব্যাটও।

লিটনের অনুশীলন অবশ্য আরও আগেই শুরু হয়েছে। প্রথমে কাজ করেছেন ফিটনেস নিয়ে। এরপর ব্যাট হাতে ঐচ্ছিক অনুশীলন করেছেন। এছাড়া ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটই মিস করেন ইয়াসির রাব্বি। খেলতে পারেননি জিম্বাবুয়ে সফরে এবং এশিয়া কাপে। কোমরের ইনজুরির ভুগছিলেন তিনি।

রাব্বিও ওই ইনজুরি কাটিয়ে উঠেছেন। পুরো দমে ফিটনেস নিয়ে কাজ করেছেন। ব্যাটিং-ফিল্ডিং অনুশীলনও করেছেন। বুধবার ছিল তার পরীক্ষা। পুরনো ফিটনেস কতোটা ফিরে পেলেন তা দেখে নেওয়ার দিন। পরীক্ষায় তিনি পাস করে যাবেন। একটু ঘাটতি যদি থাকেও হাতে যেটুকু সময় আছে তাতে ব্যাটে-বলে-ফিটনেসে পুরোপুরি নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office