শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের

খেলা ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের

সংগৃহীত ছবি

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে তার রেকর্ড ছোঁয়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হারের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরেছে মুস্তাফিজের চেন্নাই। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চেন্নাই। প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল দিল্লি।

বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় দিল্লি। দলের পক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫২ ও অধিনায়ক ঋসভ পান্থ ৩২ বলে ৫১ রান করেন। চেন্নাইয়ের শ্রীলংকার মাথিশা পাথিরানা ৩১ রানে ৩ উইকেট নেন। ৪ ওভার বল করে ৪৭ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ।

দিল্লি ইনিংসে পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বোলিং করতে এসে ৪টি চারে ১৮ রান দেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেই ঘুড়ে দাঁড়ান তিনি। ৪ রান দিয়ে ওয়ার্নারকে শিকার করেন ফিজ। এরপর তৃতীয় ওভারে ১৪ ও শেষ ওভারে ১২ রান দেন মুস্তাফিজ।

ওয়ার্নারকে আউট করে টি-টোয়েন্টিতে ২৪৩ ম্যাচে ৩শ উইকেট পূর্ণ করেন মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে প্রথম ৩শ উইকেট স্পর্শ করেছেন সাকিব। ৪২৮ ম্যাচে সাকিবের শিকার ৪৮২ উইকেট।

১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে ম্যাচ হারে চেন্নাই। আট নম্বরে ব্যাট হাতে নেমে ১৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ঝড়ো ৩৭ রান করে দলের হার এড়াতে পারেননি চেন্নাইয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ম্যাচে বিশে^র প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে ৩শ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office