শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেরে খেলার সিদ্ধান্ত নিয়ে নেমেছিলেন বাবর-রিজওয়ান

খেলা ডেস্ক   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সুপার টুয়েলভে পাকিস্তান ব্যাটিং লাইন আপের সেরা দুই ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছন্দে ছিলেন না। সেট হতেই আউট হয়ে যাচ্ছিলেন তারা। শুধু শুধু নষ্ট করছিলেন বল। তাদের ব্যাটিংয়ের ‘ইমপ্যাক্ট’ দলের ওপর পড়ছিল না।

সেমিফাইনালে তাই ঝুঁকি নিয়ে খেলবেন। ‘মরার আগে মারবেন’ এই সিদ্ধান্ত নিয়েই নেমেছিলেন বাবর ও রিজওয়ান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর ও ম্যাচ সেরা হওয়া রিজওয়ান এমনটাই জানিয়েছেন।

অধিনায়ক বাবর বলেছেন, ‘বল হাতে প্রথম ছয় ওভার দারুণ হয়েছিল। পেসাররা ইনিংস খুবই ভালোভাবে শেষ করতে পেরেছিল। আমরা মাঠে প্রবেশ করার আগেই পরিকল্পনা নিয়েছিলাম যে, পাওয়ার প্লে’র সদ্ব্যবহার করবো। তরুণ হারিস আজও তার আগ্রাসন দেখিয়েছে। এখন আমাদের মনোযোগ ফাইনালে।’

রিজওয়ান ও বাবর ১২.৪ ওভারে ১০৪ রানের জুটি দিয়েছেন। ওই জুটিতেই ম্যাচের পাল্লা পাকিস্তানের দিকে ভারী হয়ে যায়। পাওয়ার প্লের সুযোগ নিতে চাওয়া দুই ডানহাতি ব্যাটার ৬ ওভারে যোগ করেন ৫৫ রান। যেখানে বাবর ১৯ বলে ২৫ ও রিজওয়ান ১৭ বলে ২৮ রান তোলেন। পরে অবশ্য ধীরে খেলেছেন তারা।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে রিজওয়ান বলেন, ‘বাবর এবং আমি রান পাচ্ছিলাম না। তবে পরিশ্রম করছিলাম এবং নিজেদের ওপর বিশ্বাস ছিল। আজকে ফিফটি পেয়েছি। বাউন্ডারি লাইন পার হওয়ার সময় কিউই বোলারদের আক্রমণ করে খেলার সিদ্ধান্ত নেই। জুটি হওয়ার একজন যতক্ষণ সম্ভব খেলার পরিকল্পনা করি। কারণ উইকেট শেষ দিকে কিছুটা কঠিন ছিল।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office