শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যখন তখন ফল খাওয়া থেকে সাবধান!

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যখন তখন ফল খাওয়া থেকে সাবধান!

সংগৃহীত ছবি

গরমকাল মানেই ফলের মৌসুম। কত রকমের সুস্বাদু ফল যে এই সময় পাওয়া যায়, তা বলে শেষ করা যায় না। ফল কিন্তু খেলেই হবে না। খেতে হবে কিছু নিয়ম মেনে। তবেই এর গুণাগুণ সবচেয়ে বেশি পাওয়া যাবে। এমনটায় দাবি করেছেন ভারতীয় পুষ্টিবিদ নেহা রংলানি।

পুষ্টিবিদ নেহার মতে, রাতে ফলমূল খাওয়াই যায়। কিন্তু সেটা মাঝে মধ্যে করাই ভাল। নিয়মিতভাবে রাতে ফল খাওয়া মোটেও ভালো অভ্যাস নয়।

নেহার কথায়, ‘যখন আমরা সকাল থেকে বিকেলে খাওয়াদাওয়া করি, তখন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার থেকে শর্করা আমাদের শরীর গ্রহণ করে। যতটা দরকার ততটা শর্করা ব্যবহৃত হয় কোষে।’

কিন্তু দিন যত এগোতে থাকে, তত আমাদের শক্তির প্রয়োজন কমতে থাকে। তাই ফলের শর্করা অব্যবহৃত হয়ে পরিণত হয় ফ্যাটে। কারণ লিভারে গ্লাইকোজেনভাণ্ডার তখন পূর্ণ।

পুষ্টিবিদ নেহার মতে, ফল খাওয়ার সেরা সময় দুপুরের খাবারের সঙ্গে সঙ্গে। তবে রাতে ফল খেতে তিনি নিষেধ করেন।

ফল দিয়ে তৈরি মিল্ক শেক পান করতেও বিরত থাকার পরামর্শ দেন নেহা। কারণ তার মতে, দুধের সঙ্গে মিশে ফ্রুট সুগার পেটে গ্যাস-সহ অন্যান্য সমস্যা তৈরি করতে পারে।

নেহা পরামর্শ দেন, ফলের তৈরি ডেজার্টের থেকে সরাসরি ফলের টুকরো খাওয়া ভালো। কারণ পরিপূর্ণ আহারের পর ফ্রুট ডেজার্ট শরীরের শর্করার মাত্রাকে দ্রুত বাড়িয়ে তোলে। সূত্র- নিউজ ১৮

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office