শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যতক্ষণ নি‌খোঁজের অ‌ভি‌যোগ, ততক্ষণ অ‌ভিযান : ফায়ার সার্ভিস

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে বুধবার (৮ মার্চ) বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও আরো একজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, নিখোঁজের অভিযোগ থাকলে অভিযান চলবে।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ফায়ার সা‌র্ভিসের উপ-প‌রিচালক (ঢাকা) দিনম‌নি শর্মা বলেন, আমরা অ‌ভিযান শেষ ক‌রিনি। অভিযান অব্যাহত রয়েছে। আমা‌দের কা‌ছে যতক্ষণ নি‌খোঁজের অ‌ভি‌যোগ থাক‌বে ততক্ষণ অ‌ভিযান চলমান থাক‌বে।

তিনি ব‌লেন, আমা‌দের কা‌ছে এখানকার দোকা‌নদারদের স্বজনরা দা‌বি তু‌লে‌ছেন, তা‌দের স্বজন একজন ভেত‌রে আটকা র‌য়ে গে‌ছেন। গতকাল আমরা যেভা‌বে উদ্ধার কাজ ক‌রে‌ছিলাম সেভা‌বেই আজও উদ্ধার কাজ ক‌রে‌ছি। ত‌বে ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সতর্কতার সঙ্গে আমরা উদ্ধার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি। যা‌তে আমা‌দের কর্মী‌দের কোনো বিপ‌দে পড়তে না হয়।

এখন কীভাবে অভিযান পরিচালিত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এখন ভবনের ভেঙে পড়া দেয়াল, গ্লাসসহ অন্যান্য ধ্বংসস্তূপ বের করে সিটি করপোরেশনের ময়লার গাড়ির সহায়তায় সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর নি‌খোঁজ ব্যক্তিদের সন্ধানে অ‌ভিযান পরিচালনা করা হবে।

সবশেষ তথ্যানুযায়ী বিস্ফোরণের ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office