শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিংকু যা করেছে, কোহলি তা ভাবতেও পারতেন না

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিংকু যা করেছে, কোহলি তা ভাবতেও পারতেন না

সংগৃহীত ছবি

শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ইয়াশ দয়ালের প্রথম বলে উমেশ যাদব এক রান নিলে ৫ বলে প্রয়োজন হয় ২৮ রানের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টানা পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকান রিংকু সিং। এই তরুণ ব্যাটার যা করে দেখিয়েছেন তা কল্পনাও করতে পারেতেন না বিরাট কোহলি, এমনটা তিনি নিজেই জানিয়েছেন।

গত রোববার (৯ এপ্রিল) আহমেদাবাদে ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা কলকাতার শেষ ৮ বলে চাহিদা ছিল ৩৯ রানের। কোনো ব্যাটারের পক্ষে এমন সমীকরণ মেলানো অসম্ভবের পর্যায়েই পড়ে। তবে রিংকু সেটাকে সম্ভব করে ছাড়লেন। গুজরাটের আইরিশ পেসার জশ লিটলের করা ১৯তম ওভারের শেষ দুই বলে তিনি মারেন যথাক্রমে ছক্কা ও চার। এরপর দয়ালকে কচুকাটা করে ইতি টানেন উত্তেজনায় ভরপুর এক টি-টোয়েন্টি ম্যাচের।

২০তম ওভারের দ্বিতীয় বলটি ছিল ফুল টস। লং অফ দিয়ে তা সীমানার বাইরে পাঠান রিংকু। পরের দুটি বলও ফুল টস দেন বাঁহাতি বোলার দয়াল। যথাক্রমে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ও লং অফ দিয়ে হয় ছক্কা। অফ স্টাম্পের বাইরে থাকা পঞ্চম বলটিতেও আসে একই ফল। এবারে লং অন দিয়ে সীমানার বাইরে আছড়ে পড়ে বল।

রিংকুর তাণ্ডবে শেষ বলে ৪ রান দরকার হয় কলকাতার। এলোমেলো হয়ে পড়া দয়াল অফ স্টাম্পের বাইরে করেন শর্ট ডেলিভারি। রিংকু তীরে পৌঁছে তরী ডোবাতে দেননি। লং অন দিয়ে হাঁকান জয়সূচক ছক্কা। গুজরাটের খেলোয়াড়রা যখন হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন দৌড়ে মাঠের ভেতরে ঢুকে রিংকুকে নিয়ে উল্লাসে মেতে ওঠেন কলকাতার খেলোয়াড়রা।

রিংকুর এমন ইনিংসের প্রশংসা করে কোহলি বলেছেন, ‘এখনকার তরুণ খেলোয়াড়েরা যা করছে, তা অসাধারণ! এবারের আইপিএলের দিকেই তাকান, তরুণ খেলোয়াড়েরা যা করছে, আমি তা ভাবতেও পারতাম না।’

‘রিংকু সিং শেষ ৫ বলে ৫ ছক্কা মেরেছে। এটা অসাধারণ এক ব্যাপার এবং এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ক্রিজে এসেই ম্যাচ জেতাতে টানা ৫ বলে ৫ ছক্কা মারা। একটু ভেবে দেখুন, এটা কোন পর্যায়ের!’-যোগ করেন কোহলি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office