শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রুপনার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

খেলা ডেস্ক   |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ওই দলের অন্যতম সদস্য গোলরক্ষক রুপনা চামকার জন্য নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর রাঙ্গামাটির পাহাড়ে রুপনাদের জীর্ণ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ফুল, মিষ্টি ও ফল নিয়ে রুপনা চাকমা ও ঋতুপূর্ণার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office