শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

লাইফস্টাইল ডেক্স   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিচু দীর্ঘদিন তাজা রাখার উপায়

সংগৃহীত ছবি

লিচু নামক সুস্বাদু ফলটি বাজারে উঠতে না উঠতেই শেষ হয়ে যায় যেন। এরপর আবার সারা বছরের অপেক্ষা। সুমিষ্ট এই ফল খেতে পছন্দ করেন সবাই। কিন্তু লিচু কিনে আনার পর তা বেশিদিন ভালো রাখা যায় না, দ্রুতই নষ্ট হয়ে যায়। তবে কিছু উপায় আছে যেগুলো মেনে চললে খুব সহজেই লিচু তাজা রাখা সম্ভব। এর ফলে আপনি আরও বেশিদিন লিচুর স্বাদ উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক লিচু সংরক্ষণের উপায়-

লিচু বাড়িতে আনার পর তার ডাল ও পাতা ছাড়িয়ে নিয়ে কাগজে মুড়িয়ে নিন। এরপর এভাবে নরমাল ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে লিচুগুলো চুপসে যাবে না। যখনই বের করে খাবেন, লিচু টাটকা ও রসালো থাকবে। সাধরণত লিচু ফ্রিজে রাখলে একদিনেই তা চুপসে যায় এবং লিচুর রসালো ভাব নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সেটি হওয়ার ভয় থাকবে না।

লিচুর বোটা প্রথমেই ছাড়িয়ে নেবেন না। বরং লিচুর সঙ্গে এক ইঞ্চির মতো রেখে তারপর বোটাগুলো কেটে নিন। এরপর সেই লিচুগুলো পানিতে ভিজিয়ের রাখুন মিনিট দশেক। এরপর লিচুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে লিচুগুলো মুছে নিতে হবে। লিচুগুলো খোসায় যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এবার লিচুগুলো খবরের কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর মোটা একটি পলিথিনে সেগুলো রেখে মুখ শক্ত করে আটকে দিতে হবে। এরপরে একটি কাপড়ের ব্যাগ নিন। এবার সেই কাপড়ের ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো লিচুগুলো রেখে দিন। এবার ব্যাগটির মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিন। কাপড়ের ব্যাগ পাওয়া না গেলে একটি প্লাস্টিকের বক্সে করেও একইভাবে লিচু সংরক্ষণ করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office