শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শেষ টি-২০ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক

খেলা ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টি-২০ তে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ে সফরের টি-২০ সিরিজের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

নুরুল হাসান ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না। সোমবারই দেশে ফিরছেন তিনি। তার জায়গায় টি-২০ দলে নেওয়া হয়েছে নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহকে।

তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় আছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানের জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৭ উইকেটে। শেষ ম্যাচে জিতে বাংলাদেশ দলের সামনে সম্মান বাঁচানোর চ্যালেঞ্জ। এছাড়া চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে আত্মবিশ্বাস নিয়ে যাওয়ারও চ্যালেঞ্জ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office