শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২৪ জন আহত

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ০৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২৪ জন আহত

ফাইল ছবি

শুক্রবার (৭ জুন) সকাল ১১টা থেকে শনিবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌর শহর ও ৩ নং সদর ইউনিয়নের লালবাগ, সবুজবাগ, মুসলিমবাগ, শাহীবাগ রামকৃষ্ণ মিশন রোড, মৌলভীবাজার রোড ও পশ্চিম শ্রীমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে শুক্রবার রাত পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজন মৌলভীবাজার সদর হাসপাতালে এবং একজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- গজানন্দ কৈরী, রাজেল রাউ, শ্রীকান্ত চন্দ্র, মো. জামান উল্লা, জিহান, রামরতি কাহার, মায়া বেগম, আসলাম খান, পুতুল, দিলীপ কুমার দেব, শ্যামল চক্রবর্তী, নিরেন্দ্র, সজন দেব, শিশির ভট্টাচার্য, জয়ন্তী, কেপায়েত উল্লা, আল আমিন, সন্দীপন শীল, নাসিমা বেগম, রুহিত মিয়া, রায়হান মিয়াসহ আরও কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহত পুতুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

চিকিৎসা নেওয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে বেওয়ারিশ কুকুর শিশুসহ বয়স্কদের কামড়ে দিচ্ছে।

কুকুরের কামড়ে আহত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুহিত মিয়ার ভাষ্য, সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে বাসার কাছে একটি দোকানে পেন্সিল কিনতে গিয়ে হঠাৎ কুকুরের সামনে পড়ি। কোনো কিছু ‍বুঝে ওঠার আগেই কুকুর দৌঁড়ে এসে আমার হাতে কামড় বসায়।

আহত রায়হান মিয়া বলেন, সন্ধ্যার দিকে আমি বাসার গেটের সামনে ছিলাম। হঠাৎ কুকুরটি এসে হাতে-পায়ে কামড় বসিয়ে দিয়েছে। পরে লাথি দিয়ে পা ছাড়াই। কুকুরটি লাথি খেয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শারমিন আক্তার জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন কুকুরের কামড়ে আহত আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office