শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

কাউছার আহমেদ রিয়ন   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগনণা ২০২১ প্রকল্প হতে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে ।

অনুষ্ঠান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সুত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোঃ ফজলুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যার হাজী মোঃ লিটন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ থেকে ৩য় রোলনং এর অধিকারী স্টুডেন্টদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব তুলে দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, এটি আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যেমন ভূমিকা রাখবে তেমনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে এগিয়ে রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office