শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এশিয়া জয়ী শ্রীলঙ্কাকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। ধনঞ্জয়া-নিশাঙ্কাকে জুটিতে ভালো কিছুর আশা দেখালেও তারা ফিরতেই বিপর্যয়ে পড়েছে দ্বীপরাষ্ট্রের দেশটি। একশ’র আগেই তিন উইকেট হারিয়েছে তারা। এরপর ১৪ রানের ব্যবধানে হারিয়েছে আরো দুই উইকেট। ৫ উইকেট হারিয়ে চাপে আছে প্রথম রাউন্ড থেকে উঠে আসা শ্রীলঙ্কা।

১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১১ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ হারলেই ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন ভেস্তে যাবে অস্ট্রেলিয়ার। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হারে স্বাগতিকরা। সেমিতে উঠতে চাইলে বাকি ৪ ম্যাচই জিততে হবে তাদের। সেই পথে আজ দলটির সামনে বাধা শ্রীলঙ্কা। যারা কিনা এশিয়া কাপের চ্যাম্পিয়ন। তাই বলা যায় আজ অস্ট্রেলিয়ার অস্তিত্বের লড়াই। এমন লড়াইয়ের আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দুই দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। করোনা আক্রান্ত অ্যাডাম জাম্পা নেই অস্ট্রেলিয়া দলে। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার। আর শ্রীলঙ্কা দলে ফিরেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office