শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সকালে থাকলে তো হার্ট অ্যাটাকই করে ফেলতাম

খেলা ডেস্ক   |   সোমবার, ২৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

মিরপুর টেস্টে প্রথম দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ দল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত রয়েছেন। তবে দিনের শুরুটা ছিলো ঠিক এর বিপরীত।

কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর শুরুর তোপে দিনের পৌনে এক ঘণ্টার মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় (০), তামিম ইকবাল (০), মুমিনুল হক (৯), নাজমুল হোসেন শান্ত (৮) ও সাকিব আল হাসান (০)।

মাঠে যখন এমন করুণ অবস্থা বাংলাদেশ দলের, তখন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে সামনে থেকে এমন ভয়াবহ বিপর্যয় দেখতে হয়নি বিসিবি সভাপতিকে।

যদি এটি দেখতে হতো, তাহলে হার্ট অ্যাটাক করে ফেলতেন বলে জানান পাপন। দিনের খেলা শেষে আইসিসি চেয়ারম্যানকে নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেতো (হাসি)। আল্লাহ্‌র রহমত আমি ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম।’

সকালের ওই সময়টায় পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘এই খেলার কী অবস্থা?’ আমি তখন বলেছি, ‘আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’

তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। অমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’

সকালের ওই সময়টা পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই খেলার কী অবস্থা? আমি তখন বলেছি, আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’

তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। এমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office