শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সাকিবকে ছাড়ালেন সাউদি, ঘরে বিধ্বস্তের রেকর্ড অজিদের

খেলা ডেস্ক   |   শনিবার, ২২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

টি-২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে অজিদের দুমড়ে-মুচড়ে দিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে উড়ন্ত শুরু করেন ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। বল হাতে টিম সাউদির আগুনে পুড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ১১১ রানে অলআউট হয়েছে। কিউইরা জয় তুলে নিয়েছে ৮৯ রানে।

ঘরের মাঠে টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়া সবচেয়ে কম রানে অলআউটের বাজে রেকর্ড গড়েছে। এর আগে ঘরে তাদের সর্বনিম্ন রান ছিল ১২৭। ২০১০ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ওই রান করেছিল অজিরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জুজু কাটিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সাদা বলের ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিয়ে জয় পেয়েছেন কেন উইলিয়ামসনরা। ২০০৯ সালে নিউজিল্যান্ড সর্বশেষ তাসমান প্রতিবেশিদের ঘরে গিয়ে উল্লাস করেছিল।

অজিদের ধসিয়ে দেওয়ার পথ তৈরি করেন ফিন অ্যালেন ও কনওয়ে। অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝড় দেখিয়ে ফিরে যান। কনওয়ে শেষ পর্যন্ত খেলে ৫৮ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৯২ রান করেছেন। বল হাতে টিম সাউদি ২.১ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট।

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবকে ছাড়িয়ে শীর্ষে নাম তোলেন ডানহাতি পেসার সাউদি। কিউই পেসার ১০১ ম্যাচ খেলে নিয়েছেন ১২৫ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিব ১০৪ ম্যাচে নিয়েছেন ১২২ উইকেট। এই ম্যাচের আগে তারা যৌথভাবে শীর্ষে ছিলেন। তৃতীয় অবস্থানে থাকা রশিদ খানের উইকেট ৭২ ম্যাচে ১১৮টি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office