শিরোনাম
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি
স্পোর্টস ডেস্ক

সাকিবের দলে খেলবেন জিমি

  |   সোমবার, ১০ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি সেই সাকিব এখন বড় ব্যবসায়ী। এবারের ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল আছে সাকিবেরও। এই লিগে অংশ নিচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের মালিকানাধীন মোনার্ক মার্টের মোনার্ক পদ্মা। মজার খবর, সাকিবের এই দলে খেলবেন দেশের হকির বড় তারকা রাসেল মাহমুদ জিমি। মোনাক মার্ট পদ্মায় আইকন হিসেবে খেলবেন তিনি।

আজ রাজধানীর অভিজাতে ক্লাবে ফ্রাঞ্চাইজ লিগের ড্রাফট চলছে। সেই ড্রাফটে ছয় দলের ছয় দেশি আইকন আগে নিলাম হয়। সেখানে বাংলাদেশের হকির অন্যতম সেরা তারকা রাসেল মাহমুদ জিমিকে পেয়েছে সাকিবের মোনাক মার্ট।

সাইফ পাওয়ার গ্রুপ খুলনা পেয়েছে গোলরক্ষক বিপ্লব কুজুরকে। ওয়ালটন ঢাকা পেয়েছে গত মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আশরাফুল ইসলামকে। মেট্রো এক্সপ্রেস বরিশালের আইকন রোমান সরকার, একমি চট্টগ্রামের রেজাউল করিম বাবু, রূপায়ন গ্রুপ কুমিল্লা পেয়েছে সোহানুর রহমান সবুজ। যিনি গত ঘরোয়া আসরে সর্বোচ্চ গোলদাতা।

জাতীয় দলের ১৯ জনের খেলোয়াড়ের মধ্যে থেকে ৬ জন আইকন বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজগুলো। জাতীয় দলের বাকি খেলোয়াড়রা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন।

দেশি আইকনের পরপরই বিদেশি আইকন নির্ধারিত হয়েছে। ৬ বিদেশি আইকনের মধ্যে ৪ জনই ভারতের বাকি ২ জন আর্জেন্টাইন।

দেশি আইকনদের তালিকা:

রেজাউল করিম (একমি চট্টগ্রাম), রোমান সরকার (মেট্রো এক্সপ্রেস বরিশাল), রাসেল মাহমুদ জিমি (মোনার্ক মার্ট পদ্মা), সোহানুর রহমান সবুজ (রুপায়ন গ্রুপ কুমিল্লা), বিপ্লব কুজুর (সাইফ পাওয়ার খুলনা), আশরাফুল ইসলাম (ওয়ালটন ঢাকা)

ছয় বিদেশি আইকন হলেন:

দেভিন্দার ওয়ালমিকি (ভারত) – একমি চট্টগ্রাম; হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা) – মেট্রো এক্সপ্রেস বরিশাল ; চিঙ্গেলসানা সিং (ভারত) – মোনার্ক মার্ট পদ্মা; প্রদীপ মোর (ভারত)- রুপায়ন গ্রুপ কুমিল্লা; গিদো বেরেইরোস (আর্জেন্টিনা)- সাইফ পাওয়ার খুলনা; এসভি সুনীল (ভারত)- ওয়ালটন ঢাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office