শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্লোয়ার বল’ দেওয়া সেরা বোলারের তালিকায় মুস্তাফিজ

খেলা ডেস্ক   |   শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। নিয়মিতই কাটার, স্লোয়ার মিলিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত ফেলেন তিনি। আগের সেই ছন্দ না থাকলেও মুস্তাফিজকে নিয়ে ভাবতে হয় ক্রিকেট বিশ্লেষকদের। কারণ টি-টোয়েন্টিতে বর্তমানে ‘স্লোয়ার বল’ দেওয়া অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। এমনই দাবি করা হয়েছে ক্রিকইনফোর এক প্রতিবেদনে। সেখানকার ক্রিকেট বিশ্লেষকরা স্লোয়ার দিতে পারদর্শী ৫ পেসারের তালিকা তৈরি করেছেন, যেখানে সবার ওপরে আছে মুস্তাফিজের নাম।

মুস্তাফিজের প্রোফাইলে লেখা, তিনি লেফট আর্ম ফার্স্ট মিডিয়াম পেসার, তবে তাকে ফাস্ট লেফট আর্ম স্পিনার বলাই উত্তম। কারণ মুস্তাফিজ যেমন ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে তেমন কবজির মোচরে দুর্দান্ত সুইংও করতে পারেন।

বাঁহাতি হওয়ায় মুস্তাফিজের কাটার খেলা বেশ মুশকিল। কারণ তার বল অফ কাটার না লেগ কাটার- সেটা বুঝতেই হিমশিম খেতে হয় ব্যাটারদের। মুস্তাফিজের কাটার টেস্টের পেসারদের মতো ব্যাটারের কাঁধ পর্যন্ত উঠে যেতে পারে। এতসব কারণে মুস্তাফিজকে বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্লোয়ার পেসার হিসেবে দেখা হয়েছে।

মুস্তাফিজ ছাড়াও ইংল্যান্ডের টাইমাল মিলস, অস্ট্রেলিয়ার নাথান এলিস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ডোয়াইন ব্রাভো ও ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ইংল্যান্ডের জোর্ফা আর্চারকে রাখা হয়েছে এই তালিকায়। অর্থাৎ, সেরা স্লোয়ার বলের তালিকায় এশিয়া থেকে একমাত্র মুস্তাফিজকেই বিবেচনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office