শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হারের দায় নিজের ঘাড়ে নিলেন বাটলার

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকা আসার পরও হয়তোবা জস বাটলার ভাবেননি এমন পরিস্থিতিতে পড়তে হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে এসে তার দলকে পড়তে হয়েছে রীতিমতো অথৈয় সাগরে। হোয়াইটওয়াশ হওয়ার পর এমন হারে নিজেকেই কাঠগড়ায় তুললেন ইংলিশ অধিনায়ক।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ভালোই এগোচ্ছিল তারা তবে মাঝের সময়ে একই ওভারে জস বাটলার এবং ডেভিড মালানের বিদায়ে পথ হারায় ইংলিশরা। বাটলার মনে করেন এখানেই পিছিয়ে পড়ে তার দল।

ইংলিশ অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ড্রাইভ (অল্পের জন্য রান আউট হয়েছিলেন) না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত সেটি আমাদের ম্যাচ হারার কারণ।’

বাটলার যোগ করেন, ‘আমরা (বোলিংয়ে) দারুণভাবে ফিরে এসেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রান তাড়া করতে পারব, কিন্তু সেটা হয়নি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office