শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হার্শা-মুডিকে হতাশ করলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্শা-মুডিকে হতাশ করলেন মুস্তাফিজ

সংগৃহীত ছবি

গতকাল রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একটি উইকেট নিলেও ওভারপ্রতি দশের উপরে রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। যা ইনফর্ম এই পেসারের থেকে খানিকটা অপ্রত্যাশিতই। ফিজের এমন পারফরম্যান্সের সমালোচনা করেছেন হার্শা ভোগলে ও টম মুডি।

মুডি বলেন, ‘মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।’

আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজ। একাধিক ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা ছিল এই বাঁহাতি পেসারের। তবে গত রাতে তার এমন পারফরম্যান্সের কারণ হিসেবে উইকেটকে কিছুটা দায় দিলেন হার্শা।

তিনি বলেন, ‘চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’

লক্ষ্ণৌতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্ণৌ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office