শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

১০ রান বেশি হওয়ার আক্ষেপ নুরুলের

খেলা ডেস্ক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

স্বাগতিক জিম্বাবুয়ে ২০৫ রান করার প্রত্যাশা করেনি। অধিনায়ক ক্রেগ আরভিনের মতে, মিডল ওভারে ছেলেরা সত্যিই অপ্রত্যাশিত ভালো করেছে। সিকান্দার রাজা ও ওয়েলসি মেধেভেরে ওই অপ্রত্যাশিত ব্যাটিং করেছেন।

রাজা আড়াইশ স্ট্রাইক রেটে ৬৫ এবং মেধেভেরে ৪৬ বলে ৬৭ রান করে দলকে টি-২০ ফরম্যাটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান এনে দেন। শেষ দুই ওভারে শরিফুল এবং মুস্তাফিজ খুবই বাজে বোলিং করেছেন। দু’জনই ১৯ করে রান দিয়ে বসেন।

দলের সেরা দুই বোলারের লাগামহীন বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন অপেক্ষাকৃত তরুণ টি-২০ দলের নেতৃত্বভার পাওয়া নুরুল হাসান সোহান। তার মতে, সামনের ম্যাচে কিছু ওভার ভালো করতে হবে।

ম্যাচ শেষে সোহান বলেন, ‘১০-১৫ রান কম হলে এটা আমাদের জন্য ইতিবাচক ম্যাচ হতে পারতো। আগামী ম্যাচে কিছু ওভার ভালো করার চ্যালেঞ্জ নিতে হবে। উইকেট খুবই ভালো ছিল। যে রানটা ছিল আশা করেছিলাম তাড়া করতে পারবো। সামনের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সিকান্দার রাজা জানিয়েছেন, তারা ১৭০-১৮০ রান হলে জেতা সম্ভব বলে মনে করেছিলেন। ১৮৮ রান তুলে বাংলাদেশ অবশ্য তাকে ভুল প্রমাণ করেছে, ‘আমরা ভেবেছিলাম ১৭০-১৮০ রানই যথেষ্ট। ২০৬ রান হবে ভাবিনি। কিছু বল জোরে, কিছু বল নিচু হয়ে আসছিল। ওসব এখন আর ভাবনার বিষয় না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office