শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

১ কোটি দান করে ৮ কোটির ক্ষতিপূরণ!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ কোটি দান করে ৮ কোটির ক্ষতিপূরণ!

সংগৃহীত ছবি

ছবি হিট হয়েছে এই খুশিতে নিজের পারিশ্রমিক থেকে একশ পরিবারকে ১ লাখ করে মোট ১ কোটি রুপি দান করার কথা ঘোষণা করেন তেলেগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার এই খুশির খবর হজম হয়নি বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবির প্রযোজকের। সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে দাবি করে বসেন ৮ কোটি রুপি!

অভিনেতার এই কোটি টাকা দানের কথা ঘোষণা করতেই টুইটারে ওই ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লেখা হয়, “প্রিয় বিজয় দেবেরাকোন্ডা, আমাদের ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিটির পরিবেশনায় ৮ কোটি রুপির ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি! এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি রুপি দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স।’ হ্যাশট্যাগে দিয়েছেন মানবতা, প্রেম, সহানুভূতি।

২০২০ সালের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিটি। অভিষেক পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তাই লাভের বদলে লোকসান গুনতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। এবার ‘কুশি’ সিনেমার সাফল্যে খুশি হয়ে নায়কের ১ কোটি রুপি দান করার কথা ঘোষণা করতেই চাওয়া হলো ৮ কোটি রুপির ক্ষতিপূরণ। দেখার বিষয়, প্রযোজনা সংস্থার এমন দাবির পরিপ্রেক্ষিতে কী জবাব দেন অভিনেতা। যদিও এখনো এ বিষয়ে মুখ খোলেননি বিজয়।

চলতি মাসের পয়লা তারিখে মুক্তি পায় ‘কুশি’ সিনেমাটি। এতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেয়েছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটি পরিচালনা করেন শিব নির্বাণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office